ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হলেন মীম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  9:41 PM

news image

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থান দখল করেছেন সুমাইয়া মোসলেম মীম।মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত এ ফলাফল প্রকাশ করা হয়। মীমের প্রাপ্ত নম্বর ৯২.৫।

যশোরের সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার শতকরা ৫৫ দশমিক ১৩ ভাগ। এবারের ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী। এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিইচ্ছুক আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম