ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মিরপুর টেস্ট: ব্যাটারদের দিকে তাকিয়ে মিরাজ

#

স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২৬,  5:08 PM

news image

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে হলে, দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। টেস্টের তৃতীয় দিন ৫ উইকেট পূর্ণ করা মিরাজ জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান তুলেছিল পাকিস্তান। তৃতীয় দিন বাংলাদেশের রানকে টপকে যাবার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দিন শেষে বিনা উইকেটে ৭ রান তুলেছে স্বাগতিকরা। 

লিড বড় করতে হলে টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানান মিরাজ। 

তিনি বলেন, এখনো ম্যাচের দু’দিন বাকী আছে। ম্যাচ এখন ফিফটি-ফিফটি অবস্থায় আছে। আমরা অনেক বড় লিড পাইনি। আমাদের অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।

মিরপুরে কত রান করতে পারলে ভাল সেটা বল যাবে না। অন্তত এমন একটা রান করতে হবে যাতে বোলাররা লড়াই করতে পারে। আমার কাছে মনে হয় এই উইকেটে ২৯০ থেকে ৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে। কারন এই উইকেটে চতুর্থ বা পঞ্চম দিনে খেলা কঠিন হবে। তবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় টেস্টে তিনদিনই উইকেট ভালো ছিল। এখনও উইকেট ভালো আছে। তবে চার বা পাঁচ নম্বর দিনে উইকেট কঠিন হবে। কারণ একটা উইকেটে টানা খেলা হয়েছে। দুই ইনিংস খেলা হয়ে গেছে। তাই ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। পঞ্চম দিনে পাকিস্তানই ব্যাটিং করবে। তাই আমরাই বোলিংয়ে ভালো সুবিধা পাবো।

দ্বিতীয় দিন শেষে নিজেদের ব্যাটিং ইনিংসে ভালো অবস্থায় ছিল পাকিস্তান। ১ উইকেটে ১৭৯ রান তুলেছিল তারা। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে লাইন-লেংথ বজায় রাখাই মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বোলারদের। 

মিরাজ বলেন, আমাদের বোলারদের একটাই লক্ষ্য ছিল- কিভাবে রান আটকানো যায় এবং সঠিক জায়গায় কিভাবে বল করা যায়। আমরা মিরপুরের উইকেট সর্ম্পকে জানি। আমরা যেহেতু এখানে খেলি তাই অভিজ্ঞতা আছে। বোলাররা একটা জায়গায় বল করার চেষ্টা করেছি। বোলারদের কাছে এমন প্রত্যাশাই ছিল। আমরা যদি ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারি, তাহলে সুযোগ আসবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করেছি।

তিনি আরও বলেন, উইকেটে খুব বেশি স্পিন ছিল না। আমি ও তাসকিন দুই প্রান্ত থেকে খুব ভালো বোলিং করেছি। এজন্য সুযোগ তৈরি হয়েছে আমাদের। তাই তারা ভুল করেছে। টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট, ভালো জায়গায় বল করা হলে ব্যাটারকে রান করতে না দিলে, তখন সুযোগ তৈরি হবে। আমি আর তাসকিন এমনই করার চেষ্টা করেছি। আমাদের বোলিংয়ের জুটিটা খুব ভালো ছিল। রানাও ভালো বল করেছে। আমার কাছে মনে হয় প্রথম দুই স্পেলে একটু বেশি রান দিয়েছে সে। আমরা তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। সে আমাদের একটা ব্রেক-থ্রু দিয়েছে। সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।

৩৮ ওভার বল করে ১০২ রানে ৫ উইকেট নেন মিরাজ। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। 

নিজের পারফরমেন্স নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে আমার বোলিং নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। পাকিস্তান ওয়ানডে সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ড সিরিজ, এবার টেস্ট নিয়ে অনেক কাজ করেছি। কাজ করার মাধ্যমেই আত্মবিশ্বাস বেড়েছে। ঐ সময় আমি অনেক বেশি উইকেট পাইনি। কিন্তু দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেছি। টেস্ট ক্রিকেটে অনেক সুযোগ থাকে, অনেক সময় থাকে, নিজেকে নিয়ে কাজ করার। আমি সেটাই করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম