ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

মিরপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  1:00 PM

news image

রাজধানীর মিরপুরের দারুসসালামে হারিচা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় রিকশাচালক স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার উপ পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল জানান,

শুক্রবার দিবাগত রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারিচা বেগম মারা যান। নিহতের স্বামী এহিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর এসআই সুলতান আহমেদ শাকিল আরও জানান, এহিয়ার গ্রামের বাড়ির জমিজমা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এসময় হারিচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন তিনি। এছাড়া আরও কোনো কারণ আছে কিনা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম