ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০২৬,  6:28 PM

news image

বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি উপহার দিল অস্ট্রিয়া ও আলজেরিয়া। ছয় গোলের রোমাঞ্চ শেষে ৩-৩ সমতায় শেষ হওয়া ম্যাচে শেষ বত্রিশ নিশ্চিত করেছে দুই দলই। গ্রুপ জে থেকে তিন জয়ে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার এই ম্যাচ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছে যায়। অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে নকআউটের সমীকরণ নতুন মোড় নেয়। তবে শেষ মুহূর্তে সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ ড্রয়ে দুই দলই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে। এই ফলের ফলে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে অস্ট্রিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম