ঢাকা ১৮ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হার না মানা মো: শফিকুল ইসলাম এর জীবন জয়ের গল্প ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি’ ৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ যার জন্য হার্টবিট বেড়ে যায় পরীমণির সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে অচলাবস্থা, চলছে ব্লকেড কর্মসূচি

ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে অচলাবস্থা, চলছে ব্লকেড কর্মসূচি

#

১৮ মে, ২০২৬,  2:30 PM

news image

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডুয়েট ব্লকেড কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে নতুন ভিসি তার কার্যালয়ে অফিস করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিক্ষার্থীরা বলেছেন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে নতুন ভিসি নিয়োগ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওইদিন রাত সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার সকালে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা, কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এতে গেটের বাইরে কর্মকর্তা, কর্মচারীদের ভিড় দেখা গেছে।  ব্লকেড কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল নবনিযুক্ত ভিসির ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গতকাল বিকেল ৩টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে ছাত্রদল ও কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তারা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, তারা নতুন নিয়োগকৃত ভিসিকে প্রত্যাখ্যানের পাশাপাশি গতকালের ঘটনায় দায়ীদের বিচার ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা যেন প্রশাসন নেয় সেই দাবি করছেন। এ ব্যাপারে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আজ ছাত্ররা বিশ্ববিদ্যালয়েরের ফটকে তালা‌ লাগিয়ে দিয়েছে। এ অবস্থায় ছাত্রদের শান্ত করার জন্য ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি তাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে পারব।’ এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি যেহেতু শিক্ষক, শিক্ষক হিসেবে সরকারি চাকরি করি বিধায় সরকারের ন্যায় সঙ্গত আদেশ মানতে বাধ্য। ছাত্রদের আন্দোলন তারা তাদের দিক থেকে করছে।‌’ এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় গতকাল শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে গেটের বাইরে থাকা পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও সাধারণ ছাত্রসহ ১৪-১৫ জন আহত হন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গতকাল নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করে তার দাপ্তরিক কাজ শুরু করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম