ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

#

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  10:30 PM

news image

চলতি এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে জিতলেও ফাইনালের ওঠার কোনো সম্ভাবনা নেই টাইগারদের। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার এই ম্যাচটিতে খেলবেন না বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে আসেন মুশফিক। জানা গিয়েছিল, পরে আবার দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাবেন তিনি। গত ১১ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক। তবে তিনি আর এশিয়া কাপে খেলতে যাচ্ছেন না। বিসিবি তার ছুটি বাড়িয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদেরকে জানিয়েছে যে, তার স্ত্রী এখনো পুরোপুরি সেড়ে উঠেনি। এই সময় স্ত্রী-সন্তানের পাশে তার থাকাটা জরুরি। আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছি এবং (ভারতের বিপক্ষে) ম্যাচটিতে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম