ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২৫,  3:32 AM

news image

বরগুনার বামনায় জাল জালিয়াতি ও নানা ধরনের প্রতারণার অভিযোগে কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী নানা শ্রেণী পেশার মানুষ।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ত্রিমূখী বাজারে ওয়াবদার বেরী বাঁধে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করা শত শত নারী পুরুষের মাঝে উপস্থিত ক্ষতিগ্রস্থ পরিবার জানান নিজাম উদ্দিন হারুন একজন প্রতারক, সাংবাদিকতা নাম করে বিভিন্ন ফেইজবুক পেইজ দিয়ে এলাকার ইট বাটা মালিকদের বিরুদ্ধে আড়ালে থেকে জাল জালিয়াতির মাধ্যমে লেখালেখি করে  মিথ্যা মামলা দিয়ে  এলার  মানুষের সাথে প্রতারণাসহ হয়রানি করেছে বলে অভিযোগে বলেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মেসার্স পিওর ব্রিকস্ এর মালিক মফিদুল ইসলাম ফরিদ বলেন, ইট বাঁটা পরিচালনার জন্য যে সকল নিয়ম কানুন প্রয়োজন সকল নিয়ম কানুন মেনে বাটা পরিচালনা করে আসছি। কিন্তু কেএম হারুন নামে ফেইজবুক পেইজ, এনকে টিভি ও দৈনিক অন্ধকারের আলো নামে পত্রিকায় নিজাম উদ্দিন হারুন বিভিন্ন ধরনে মানহানিকর লেখা লিখে আমাকে সমাজে হেও প্রতিপন্নসহ হয়রানি করে আসছে। এতে আমার মান সম্মানে হানিকর ঘটনা ঘটছে।  

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন-সাবেক পুলিশ সদস্য মজিবুল হক, ফজর আলী, হুমায়ুন কবির সিকদার, সাইতুল ইসলাম ফেরকান, মুনিয়া আক্তার প্রমূখ।

এলাকাবাসী  তাদের বক্তব্য বলেন- কেউ, প্রতিবাদ করলে একাধিক জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে হলুদ সাংবাদিক নিজাম উদ্দিন। আমাদের এখানে ইট বাঁটা থাকার কারনে এলাকার দরিদ্র মানুষসহ  বিভিন্ন অঞ্চল হতে লোকজন আসে এবং কাজ কর্ম করে জীবিকা নিবাহ করে। ইট বাঁটায় যে জমি ব্যবহার করে তাতে আমরা ফসলি জমিতে যে পরিমান ফসল পাই, তার চেয়ে অধিক পরিমান টাকা ইট বাঁটা মালিক কর্তৃপক্ষ প্রতি বছর দিয়ে থাকে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম