ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  4:59 PM

news image

লিওনেল মেসি যেন থামতেই জানেন না। আবারও ইতিহাস গড়ে মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট জিতলেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে দলকে এমএলএস কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এমএলএস-এ এক মৌসুমে এটি চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। এই সম্মান আমি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তাদের ছাড়া কিছুই সম্ভব হতো না।” এর আগে, এমএলএস ইতিহাসে দুইবার এমভিপি জেতার রেকর্ড ছিল কেবল প্রেকির-১৯৯৭ ও ২০০৩ সালে। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন মেসি। ২০২৪ মৌসুমে ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট কর জিতেছিলেন আগের এমভিপি। ২০২৩ সালে পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েই প্রথম মৌসুমে দলকে এনে দেন লিগস কাপ। পরে আরেক মৌসুমে ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। টানা দুই বছর শীর্ষে থেকে মেসি আবারও প্রমাণ করলেন এখনও তিনি ফুটবলের সেরাদের সেরা। আরও দেখার বাকি আছে মেসি জাদু!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম