ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪,  6:06 PM

news image

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে উড়ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় কিছু করার প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে চেন্নাই টেস্টে তা ভালোভাবেই বুঝতে পেরেছে বাংলাদেশ দল। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় ভারত। এতে বাংলাদেশকে ফলোঅন করানো সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান।

জবাব দিতে নেমে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত। রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত। আগের দিন শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব ১৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন। তবে চতুর্থ দিনে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৫২তম ওভারে অশ্বিনের বলে ক্যাচ আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৫৬ বলে ২৫ রান করেন তিনি। এদিন ইনিংস বড় করতে পারেননি লিটনও। ১০ বলে ১ মাত্র রান করে জাদেজার বলে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন শান্ত। ৬ রান করে মিরাজ আউট হলেও পিচে নিজেকে ধরে রাখতে পারেননি শান্ত। ৮২ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর তাসকিন আহমেদ ৫ রানে এবং ৭ রান করে হাসান মাহমুদ আউট হলে রানে অলঅউট হয় বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। এ ছাড়াও ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম