ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাজিল-মরক্কো ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৬,  4:56 PM

news image

বিশ্বকাপ ফুটবলে মাঠের খেলার উত্তেজনা ছাপিয়ে যায় সবকিছুকে। আর সেখানে যদি রেফারি ম্যাচে কোনো ভুল সিদ্ধান্ত দেন তাহলে তো উত্তেজনা আরও চরমে ওঠে। ব্রাজিল তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে। আর সেই ম্যাচে এক বিতর্কিত রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা। স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ এর আগেও বড় ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার জন্ম দিয়েছেন। এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে মাদ্রিদ মিডফিল্ডার কামাভিঙ্গাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেন, যা নিয়ে নানা সমালোচনা হয়েছে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা বিবাদে জড়ান এই রেফারির সঙ্গে। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ভিনচিচের দুই সহকারী লাইনসম্যান হিসেবেও থাকছেন স্লোভেনিয়ার দুজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম