ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্যালন ডি’অর জিতলেন বেনজিমা

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  5:42 PM

news image

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমার হাতে উঠেছে এবারের ব্যালন ডি'অর। সোমবার রাতে প্যারিসের শ্যাতলে থিয়েটারে বেনজিমার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ফরাসির হাতে উঠল ফ্রান্স ফুটবল সাময়িকীর এই পুরস্কার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে সব আলো নিজের করে নিয়েছিলেন বেনজিমা। রিয়ালের আক্রমণভাগে দ্যুতি ছড়িয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর অনেকেরই বিশ্বাস ছিল পুরস্কারটি বেনজিমার হাতেই উঠছে! গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৬ ম্যাচে ৪৪ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে দুটি হ্যাটট্রিকসহ করেছেন ১৫ গোল।   এত দিন ব্যালন ডি’অর দেওয়া হতো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে দুর্দান্ত পারফরম করা ফুটবলারদের। তবে নিয়মে বদল এনেছে ফ্রান্স ম্যাগাজিন। আর বছরভিত্তিক নয়, এবার থেকে পুরস্কারটা দেওয়া হচ্ছে ফুটবল মৌসুমের হিসাবে। সে ক্ষেত্রে গত আগস্ট থেকে এ বছরের জুলাইয়ের পারফরম্যান্স হিসাবেই তৈরি করা হয়েছিল সংক্ষিপ্ত ৩০ জনের নাম। ২০০৫ সালের পর এই প্রথম এই তালিকায় জায়গা হয়নি সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম