ঢাকা ০৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রাহকসেবার মানোন্নয়নে আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Barguna YfP Committee-এর সামাজিক জবাবদিহিতা অ্যাডভোকেসি কার্যক্রমের সফল সমাপ্তি বেরোবিতে ১৪৪ ধারা জারি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি এডিবি থেকে ৭৭৫ মিলিয়ন ডলার পাওয়ার আশা সরকারের দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার বেনাপোল দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি

বেরোবিতে ১৪৪ ধারা জারি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৬,  3:08 PM

news image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা চেয়ে তাজহাট থানায় চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ সহযোগিতা চাওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পাঁচজন শিক্ষার্থী গুরুতরসহ আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের ডাক দিয়েছে। এতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘ছাত্রদল ও ছাত্রশিবির একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখার জন্য ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছি।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছাত্রশিবির ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির বিষয়টি তারা শুনেছেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।'

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক প্রদর্শনীতে 'জুডিশিয়াল কিলিং' শিরোনামে জামায়াত ও বিএনপির ছয় নেতার ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাসহ পাঁচ ঘন্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। 

উল্লেখ্য, বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর মঙ্গলবার বিকেলে রংপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রয়েছে। পাশাপাশি বেরোবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগর ছাত্রশিবিরেরও বিক্ষোভ মিছিল ও সমাবেশ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম