ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২০ মে

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৩,  8:37 PM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। সুপারিশ অনুযায়ী, বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) ২০ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষার (রিটেন) তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই দুইটি তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। একাডেমি কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে। জানা গেছে, এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম