ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে: সংস্কৃতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৬,  11:01 AM

news image

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজিউর রহমান (রবি) ও সকাল বর্মন নামে দুই জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে মো. রাজিউর রহমান রবি বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারি মিয়ার ছেলে এবং সকাল বর্মন উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের জামিনী বর্মনের স্ত্রী।


স্থানীয়রা জানান, রবিবার বীরগঞ্জ পৌর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে দেবীপুর গ্রামের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন রাজিউর রহমান রবি। এ সময় উপজেলার উত্তর সুজালপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি হলে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


অন্যদিকে, একই দিনের বিকাল ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দলুয়া বাজার সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে সকাল বর্মন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। 


এ ঘটনায় জামিনীর ছেলে তুষার (৬) ও ভ্যানচালক দোগড়াই খাটিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আপেলকে (৩৫) উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। 


বীরগঞ্জ থানার এসআই নেহার রঞ্জন সরকার জানান, সকাল বর্মন ভ্যানযোগে ঠাকুরগাঁওয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নিহত হন। 


বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দলুয়া এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং উত্তর সুজালপুর এলাকা দুর্ঘটনার ঘটনায় ট্রাক্টর ও চালক পালিয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম