ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  6:07 PM

news image

নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবলায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালক নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকা কথা। বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী ইনাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপনও সালাউদ্দিন চৌধুরী। আগেই পদত্যাগ করেন জালাল ইউনুস। এ ছাড়া আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ায় আগেই থেকে বিসিবির কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ। ফলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে যুক্ত হলেন বিসিবিতে। পরের উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম