ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বিশ্বকাপে নতুন হেয়ারস্টাইলে আবারও আলোচনায় নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৬,  3:52 PM

news image

ইনজুরির কারণে সান্তোসের শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। একই কারণে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও তিনি খেলেননি, যেখানে ব্রাজিল ২–১ গোলে মিসরকে হারায়।

ম্যাচের সময় তিনি নিউ জার্সিতেই ছিলেন এবং সেখানে থেকেই শারীরিক পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। তবে সামাজিক মাধ্যমে নতুন হেয়ারস্টাইল প্রকাশ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই ব্রাজিলিয়ান তারকা।

লামিনে ইয়ামাল ও রদ্রিগো গোপেসসহ একাধিক ফুটবল তারকার হেয়ারস্টাইলিস্ট ওয়াগনার তেনোরিও কয়েক বছর ধরে নেইমারের চুলের যত্ন ও নতুন লুক তৈরির দায়িত্বে আছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে দেখা যায়, নতুন স্টাইলের পুরো প্রক্রিয়া এবং নেইমারের প্রতিক্রিয়া—যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

নতুন স্টাইলে নেইমার আবারও কোঁকড়া চুলে ফিরেছেন এবং চুলের ওপরের অংশে উজ্জ্বল ধাতব স্বর্ণালী রং করেছেন। এই লুক ২০১৮ বিশ্বকাপের সময় তার চেহারার সঙ্গে অনেকটাই মিল রয়েছে, যখন তিনি ব্রাজিলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন।

সেই আসরে তিনি পাঁচ ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন, যদিও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে ব্রাজিলের শিরোপা স্বপ্ন শেষ হয়।

তার হেয়ারস্টাইলিস্ট ওয়াগনার তেনোরিও লিখেছেন, ‘আবারও বিশ্বকাপের জন্য সব প্রস্তুত। ব্রাজিল তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, কোটি মানুষ প্রতিটি মুহূর্তে তোমাকে সমর্থন করবে। এবার হেক্সা আসুক।’

চোটের কারণে বর্তমানে পুনর্বাসনে থাকা নেইমার আশা করছেন ১১ জুনের পর থেকেই তিনি মাঠে ফিরতে পারবেন। ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে তিনি আগামী সপ্তাহে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন।

২০২৬ বিশ্বকাপ নেইমারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দিয়েছেন, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। ফিফার এক পোস্টে তিনি ‘দ্য লাস্ট ড্যান্স’ মন্তব্যও করেছেন।

ব্রাজিলের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলের দীর্ঘ শিরোপা খরা (২০০২ সালের পর) শেষ করার শেষ সুযোগ হিসেবেও এটিকে দেখা হচ্ছে।

গ্রুপ পর্বে ব্রাজিল খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচ ১৩ জুন, এরপর ১৯ জুন হাইতি ও ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম