ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৬,  12:10 PM

news image

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। সেলেসাওদের এই সাফল্যের আনন্দকে সাধারণ মানুষের মাঝে আরও রঙিন করতে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। আগামী সোমবার ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচটি উদযাপন করতে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণা দেন রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি।

তিনি জানান, রিও’র অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

কাভালিয়েরি বলেন, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের উত্তরণ উপলক্ষে আগামী ২৯ জুন, সোমবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠিতব্য ম্যাচের দিনে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। দাপুটে এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন মিম ও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাভালিয়েরি।

এক পোস্টে তিনি মজার ছলে লিখেন, ‘ব্রাজিল নিয়ে আমি যে মিমগুলো পেয়েছি, একবার দেখে নিন।’ এরপর সমর্থকদের উদ্দেশে বার্তা দেন, ‘এখন আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন!’

আগামী সোমবার রাত ১১টায় নিজেদের নকআউট ম্যাচ খেলবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস- এই তিন দলের যেকোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানই বেশ এগিয়ে থাকছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম