ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিমান দুর্ঘটনায় অ্যাপোলো-৮ এর নভোচারীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৪,  6:19 PM

news image

ওয়াশিংটনের সান হুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটে। তার ছেলে মার্কিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া প্লেনটিতে অ্যান্ডার্স একাই ছিলেন। উইলিয়াম অ্যান্ডার্স ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। ৫৫ বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থরাইজের ছবি তুলেছিলেন তিনি। শেরিফ এরিক পিটার এএফপিকে জানিয়েছেন, তল্লাশির জন্য এরই মধ্যে দল পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি। উইলিয়াম অ্যান্ডার্সের জন্ম ১৯৩৩ সালের ১৭ অক্টোবর হংকংয়ে। ১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। ১৯৬৮ সালের চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস লাভেল। চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করেন। তবে ল্যান্ড করেননি। এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন। অ্যান্ডার্স মহাকাশের বিস্তীর্ণ অন্ধকারের বিপরীতে উজ্জ্বল নীল পৃথিবীর একটি ছবি ধারণ করেছিলেন। ছবির সামনের অংশে চাঁদের পৃষ্ঠ দেখা যায়। তার সেই বিখ্যাত ছবির একটি আসল সংস্করণ ২০২২ সালে কোপেনহেগেন নিলামে ১১ হাজার ৮০০ ইউরোতে বিক্রি করা হয়। -সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম