ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

#

৩১ জানুয়ারি, ২০২৬,  12:22 PM

news image

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী ২০২৬ সালে হজে গমন করতে পারবেন না। এ লক্ষ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে নিবন্ধনকারী সব হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতালে চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে। মন্ত্রণালয় অনুরোধ করেছে, আসন্ন হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রী যেন বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকা গ্রহণের মাধ্যমে ফিটনেস সনদ সংগ্রহ করেন এবং ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করেন। এর আগে, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও ফিটনেস সনদ সংক্রান্ত একই অনুরোধ জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম