ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৬,  11:25 AM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটেছে। এ সময় যুবদল নেতার ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, শনিবার দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদলকর্মী রাজিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহসভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরানকে মারধর করেন। এ সময় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আজাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম