ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৬,  5:49 PM

news image

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ঘাটতির কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া এই সিরিজে দুপুর ২টার ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার ভাবনা রয়েছে বিসিবির। বুধবার (৯ এপ্রিল) গতকাল পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এই কথা জানান তিনি। তামিম বলেন,

আমরা সবাই মিলে দেশকে যতটা সহায়তা করতে পারি, সেই চিন্তা থেকেই আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি। এদিকে দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। আগে বোর্ডের চুক্তিতে থাকা ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে পেতেন। এখন ৬৫ হাজার টাকা করে পাবেন তাঁরা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার টাকা থেকে বেড়ে এখন ৫০ হাজার টাকা হয়েছে।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতেও ১৫ হাজার টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৪০ হাজার টাকা। এ ছাড়া ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছে তামিমের বোর্ড। অন্যদিকে নিগার সুলতানারা তিন থেকে চার দিনের প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন। ওয়ানডেতে পাবেন ১৫ হাজার টাকা করে। টি-টোয়েন্টি খেললে পাবেন ১০ হাজার টাকা করে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করেছে ক্রিকেট বোর্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম