ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২১,  3:16 PM

news image

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, সব দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এরই মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাসে হাফ পাস কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকপক্ষ। তবে এ সিদ্ধান্ত শুধু রাজধানী ঢাকাতেই কার্যকর বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। যদিও সড়কে শিক্ষার্থীর মৃত্যুর জন্য দোষীদের বিচার নিশ্চিত এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকালে তারা বিভিন্ন গাড়ী চালকের লাইসেন্স পরীক্ষা করছে। সেসময় তারা পুলিশের মোটরসাইকেল চেক করে ভুয়া লাইসেন্সে পেয়েছে। হাফ পাস চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলেছে, ভাড়া অর্ধেক ভাড়া শর্তসাপেক্ষে মেনে নিলেও অন্য দাবি আদায়ে আন্দোলন চালু থাকবে। শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। সকাল থেকে রামপুরা, নীলক্ষেত, মোহাম্মদপুর বাস টার্মিনাল চৌরাস্তা, ধানমন্ডি ২৭ নম্বর ও সোবাহানবাগে মিরপুর রোড অবরোধ করে রেখেছে তারা। সোমবার রাতে শিক্ষার্থী মারা যাওয়ার পর ১০-১২টি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। ঘাতক বাস চালক ও তার সহকারিকে আটক করেছে পুলিশ। দোষীদের বিচার দাবিতে গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরায় রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে প্রাণ হারান একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাইনুল ইসলাম ওরফে মাইনুদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম