ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাবার স্বপ্ন পূরণের আরও এক ধাপ কাছে রোনালদোর ছেলে

#

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর, ২০২৫,  5:12 PM

news image

বুট জোড়া তুলে রাখার আগে ছেলের সঙ্গে পর্তুগাল জাতীয় দলে খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সি পর্তুগিজ মহাতারকার স্বপ্নপূরণ হওয়া বাস্তবে কঠিন। তবে চ্যালেঞ্জ নিয়ে বাবার স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদোর ১৫ বছর বয়সি বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলের পর বৃহস্পতিবার রাতে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হলো তার। তুরস্কে ফেডারেশন্স কাপের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। যোগ করা সময়ে বদলি হিসাবে অভিষেক হয় রোনালদো-তনয়ের। অভিষেকে প্রতিভার ঝলক দেখানোর পর্যাপ্ত সময় ও সুযোগ না পেলেও বিজয়ী হিসাবে মাঠ ছাড়তে পেরে খুশি ক্রিশ্চিয়ানো জুনিয়র। ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে তাকে আরও বেশি সময় খেলানোর প্রতিশ্রুতি দিয়েছেন কোচ। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলেও এভাবে অভিষেকের পর ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের জাত চিনিয়েছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ক্লাব ফুটবলে বাবার দল আল নাসরের একাডেমির হয়ে খেলে এই ফরোয়ার্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম