ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের লক্ষ্য ১৮৫

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  3:50 PM

news image

শুরুটা করেছিলেন কেএল রাহুল, শেষটা রাঙালেন বিরাট কোহলি। দুজনের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৪ রান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৮৫ রান। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে টস জিতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ১৪ বলের ১০টি বলই ডট দেন দুই পেসার তাসকিন ও শরিফুল। তাসকিনের করা ইনিংসের তৃতীয় ওভারে সুযোগ এসেছিল রোহিতকে সাজঘরে পাঠানোর। লেংথ থেকে ওঠা বলে ব্যাট চালিয়েছিলেন রোহিত শর্মা, বল সরাসরি গিয়েছিল ডিপ স্কয়ার লেগে থাকা হাসান মাহমুদের কাছে। বল হাসানের হাতে লেগে ফসকে গেছে। তবে তার পরের ওভারেই বল হাতে তুলে নিয়ে ভারতীয় অধিনায়ককে তুলে নেন তরুণতুর্কি হাসান। অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করতে গিয়েছিলেন রোহিত। তবে ইয়াসির আলির বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করেনি। হাসানের হাত ধরে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। রোহিত সাজঘরে ফেরেন ৮ বলে মাত্র ২ রান করে। রোহিতকে দ্রুত হারিয়েও চাপে পড়েনি ভারত। কোহলি ও রাহুলের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৩৭ বলে ৬৭ রান। শরিফুলকে বেদম মেরে কোহলিকে সঙ্গে নিয়ে এক ওভারে ২৪ রান তুলে নিয়েছেন। সেই সঙ্গে ব্যক্তিগত হাফসেঞ্চুরিও পূর্ণ করেন। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা কেএল রাহুলকে বেশিক্ষণ থাকতে দিলেন না সাকিব আল হাসান। বিশ্বকাপজুড়েই রান পাচ্ছিলেন না রাহুল। আগের তিন ম্যাচ মিলে করেছিলেন মাত্র ২২ রান। আজ করলেন ৩২ বলে ৫০ রান। দল থেকে তাকে বাদ দেয়ার দাবিও উঠছিল। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিলেন রাহুল। রাহুলের পর বর্তমানে বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে তুলে নিয়েছেন সাকিব। ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরেছেন সূর্য। ভারতীয় দলে ফের আঘাত হানেন হাসান মাহমুদ। শর্ট বলে লাফিয়ে উঠে খেলতে চেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। পয়েন্টে তালুবন্দি করতে ভুললেন না ইয়াসির আলি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম