ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফের বর্ণবাদের শিকার ভিনিসিউস

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  4:42 PM

news image

লা লিগায় ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। ম্যাচের মাঝে গ্যালারি থেকে তার উদ্দেশ্যে গালাগাল, বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটল আবারও। এতে লিগ কর্তৃপক্ষকে এক হাত নিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। লিগে গত শুক্রবার রিয়াল ভাইয়াদলিদের মাঠে রিয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ভিনিসিউসকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। এই সময় গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিউস। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, তাকে উদ্দেশ্যে করে গালাগাল করছে এবং বস্তু ছুড়ে মারছে দর্শকরা।বর্ণবাদের ঘটনা চলতে থাকায় লিগ কর্তৃপক্ষকে দায় দিয়ে পরদিন টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ২২ বছর বয়সী ফুটবলার। তিনি বলেন, বর্ণবাদীরা এখনও স্টেডিয়ামে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের খেলা কাছ থেকে দেখছে এবং (এসব নিয়ে) লা লিগা কিছুই করছে না। আমি আমার মাথা উঁচু রাখব এবং আমার ও মাদ্রিদের জয় উদযাপন চালিয়ে যাব। গত সেপ্টেম্বরে ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামের বাইরে ভিনিসিউসের নাম ধরে বর্ণবাদী গান ধরেছিল আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। ম্যাচের সময় গ্যালারি থেকেও তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়। ওই ম্যাচের আগে তার গোল উদযাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের ম্যাচে বর্ণবাদী আচরণ করা ব্যক্তিদের শনাক্ত করা গেছে। এই তথ্যগুলি সহিংসতা বিরোধী কমিশন ও বিদ্বেষমূলক অপরাধ প্রসিকিউটর অফিসে পাঠানো হবে। যেমনটা অতীতেও করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম