ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে আফগানরা

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  2:42 PM

news image

২০২১ সালটা ভালো কাটেনি বাংলাদেশের ক্রিকেটের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও না জিততে পারা দলটা দেশে ফিরে পাকিস্তানের কাছেও হয়েছে টেস্ট, টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ। ২০২২ সালের শুরুর দিনেই রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট। এই সফরে দুটি টেস্ট খেলে দেশে ফিরেই নামতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে।

এরপর রয়েছে আফগানিস্তানের সঙ্গে সিরিজ। আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ মৌসুমের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। যেখানে ফেব্রুয়ারি-মার্চে রয়েছে বাংলাদেশের সঙ্গে সিরিজ দুটি। এরপর ভারতের সঙ্গে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে রশিদ খানরা। ভারত সফরের পর রয়েছে অস্ট্রেলিয়া সফর। আসন্ন মৌসুমে দারুণ ব্যস্ত সময় কাটবে আফগানদের। এসিবির ফিউচার ট্যুরস প্রোগাম (এফটিপি) অনুযায়ী ২০২২ -২৩ মৌসুমে ১১টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। এই মৌসুমে সবমিলে ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি এবং ৩টি টেস্ট ম্যাচ খেলবে। এই সময়ে রয়েছে দুটি এশিয়া কাপের আসর, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম