ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রাথমিকে নিয়োগ: আজ ৩য় ধাপে যেসব জেলা-উপজেলায় পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২২,  9:19 AM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ (৩ জুন) সকাল ১১টায়। এক ঘণ্টার এ পরীক্ষা দেশের ৩৩ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। প্রথম ধাপে দেশের ২২টি জেলায় গত ২২ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। আর তৃতীয় ধাপের পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যার কারণে বাদ পড়া সিলেটসহ মোট ৩৩ জেলায় পরীক্ষার্থীরা তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেবেন। ৩৩ জেলার মধ্যে ১৯ জেলার সব উপজেলায় পরীক্ষা হবে। জেলাগুলো হচ্ছে— জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেট। আংশিক পরীক্ষা হবে ১৬ জেলায়। এর মধ্যে রয়েছে নওগাঁর আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা উপজেলা, নাটোরের নলডাঙ্গা, সদর ও সিংড়া উপজেলা, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী উপজেলা, ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা উপজেলা, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলা, বাগেরহাটের সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল উপজেলা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, চিলমারী, সদর ও নাগেশ্বরী উপজেলা, গাইবান্ধার সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপেজেলা, জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলা, রাজবাড়ীর বালিয়াকান্দি ও সদর উপজেলা, পিরোজপুরের ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলা, পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা, সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জের বানিয়াচং, বাহুবল, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ উপজেলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম