ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা করে পালালো পাষণ্ড স্বামী প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা মরক্কোর

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না

#

০৯ জুলাই, ২০২৬,  12:00 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হচ্ছে না। কারিগরি জটিলতার কারণে ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আজ ফল প্রকাশের কথা ছিল। কিন্তু কারিগারি জটিলতার কারণে এখনও পুরোপুরি ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। বেলা ১১টা পর্যন্ত চেষ্টা করেও জটিলতা নিরসন করা সম্ভব না হওয়ায় ফল প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রবিবার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। সূত্র জানায়, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম