ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: সিভাসুর ৪ ছাত্রকে হল থেকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২২,  4:15 PM

news image

প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের স্বাক্ষর করা এক অফিস আদেশে তাদের বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) অফিস আদেশটি জারি হয়।বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী হলেন সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম। সূত্র মতে, সাম্প্রতিক সময়ে মহানবীর (সা.) অবমাননা ইস্যুতে চার শিক্ষার্থী ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে তথ্য পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরির চেষ্টা করছিল তারা, এমন খবর পেয়ে তাদের কর্মকাণ্ড অনুসরণ করেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের এমন কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে তাদের হল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক তাসনীম ইমাম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং গণতন্ত্রবিরোধী উগ্র কর্মকাণ্ডের অভিযোগে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপাচার্য ছুটিতে আছেন। তিনি যোগ দেয়ার পর তদন্ত কমিটি গঠনসহ একাডেমিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম