ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা ঘূর্ণিঝড় আকভান: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪ সেতু থেকে নদীতে তলিয়ে গেল বাস, নিহত ৮ ভোক্তা অধিকারের অভিযানে ১০৭ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা দিনাজপুরে তাপামাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৬,  12:15 PM

news image

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।



এর আগে গতকাল সোমবার তৃতীয় সভাটি হওয়ার কথা ছিল, যেখানে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উত্থাপনের কথা ছিল। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ সকালে হঠাৎ বৈঠকটি স্থগিত করা হয়। শ্রমিক নেতাদের অভিযোগ, সময়ক্ষেপণ করতে সরকার ও মালিকপক্ষ মিলে ‘কূটকৌশল’ করছে। অন্যদিকে মালিকপক্ষ এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, মজুরি ঘোষণার বিষয়ে তারা আন্তরিক এবং দ্রুতই বৈঠকে বসে নিজেদের প্রস্তাব পেশ করতে আগ্রহী।



এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। সেদিন মালিকপক্ষ প্রস্তুতির জন্য চার কার্যদিবস সময় চেয়ে নিলে ১৬ নভেম্বর (সোমবার) সভার দিন ঠিক করা হয়েছিল।



ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দাবিতে সাম্প্রতিক সময়ে ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরে যান।



চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বরে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে।



উল্লেখ্য, ২০২৩ সালে তৈরি পোশাক খাতের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম