ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা ঘূর্ণিঝড় আকভান: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪ সেতু থেকে নদীতে তলিয়ে গেল বাস, নিহত ৮ ভোক্তা অধিকারের অভিযানে ১০৭ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা দিনাজপুরে তাপামাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪

#

১৭ নভেম্বর, ২০২৬,  12:16 PM

news image

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লন্ডনের মতো সভ্য সমাজে দেশের রাজনৈতিক বিরোধ টেনে এনে এমন বিশৃঙ্খলা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য চরম লজ্জাজনক।


জানা গেছে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠান চলাকালে মে ফেয়ার হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।


অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


মে ফেয়ার হলের পেছনের এই সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


প্রবাসীদের ভাষ্যমতে, লন্ডনের মতো সভ্য সমাজে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ আমদানি করে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা এবং ডিম-বোতল ছুড়ে মারার মতো সংস্কৃতি বাংলাদেশের জন্য অসম্মানজনক ও চরম লজ্জাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম