ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা ঘূর্ণিঝড় আকভান: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪ সেতু থেকে নদীতে তলিয়ে গেল বাস, নিহত ৮ ভোক্তা অধিকারের অভিযানে ১০৭ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা দিনাজপুরে তাপামাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৬,  12:18 PM

news image

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এরইমধ্যে শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।


পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে বলে জানান তিনি।



গঙ্গা পানি চুক্তি নবায়নের ব্যাপারে সরকার প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, তবে অপরপক্ষ থেকে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছি না। পানি চুক্তির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।



গঙ্গা পানি বণ্টন চুক্তি হলো ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় চুক্তি, যার মাধ্যমে শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন করা হয়। এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে শেষ হচ্ছে।


এদিকে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানান তিনি।


এসময় প্রধানমন্ত্রীর নির্দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।


দেশে সুস্থভাবে যাত্রাপালা বা সার্কাস হলে তা চলতে বাধা নেই জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তবে যাত্রাপালা বা সার্কাসের নামে কোনো অশ্লীলতা চলতে দেয়া হবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম