মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত
১৬ নভেম্বর, ২০২৬, 2:35 PM
NL24 News
১৬ নভেম্বর, ২০২৬, 2:35 PM
মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে জনাব আহসান খান চৌধুরী, জনাব মাস্টার আবুল কাশেম, ডা: মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া এবং জনাব রিয়াজ আহমেদ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ.
আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন; এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার। নির্বাহী কমিটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক, কৌশলগত ও পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা করে।
আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাংকের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি, সুশাসন বজায় রাখা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এই ২০১তম সভাটি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং পরিচালনাগত উৎকর্ষ বজায় রাখার চলমান অঙ্গীকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।