ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

পুকুরে ডুবে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

#

২৯ জুলাই, ২০২৬,  4:55 PM

news image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুর থেকে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্ণবের মরদেহ উদ্ধার করেন শিক্ষার্থীরা।

তারা জানান, অর্ণব ও তার কয়েকজন বন্ধু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুকুরে গোসল করতে নামেন। সেই সময় হঠাৎ অর্ণব ডুবে যান। পরবর্তী সময়ে তাঁর নাম ধরে ডেকে টর্চ দিয়ে পুকুরে খোঁজ করতে থাকেন। এ সময় তাদের কোলাহল শুনে আশপাশের হল থেকে অন্য শিক্ষার্থীরা ছুটে আসেন। একপর্যায়ে পুকুরঘাটের পাশে পানির নিচে অর্ণবের মরদেহ খুঁজে পান এক শিক্ষার্থী।

চুয়েটের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাজেশ দেব বলেন, ওই শিক্ষার্থীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে আমরা সমস্ত যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত ছিলাম। সিপিআর (জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসাপদ্ধতি) দেওয়া হয়েছে। কিন্তু বেঁচে থাকার কোনো লক্ষণ খুঁজে পাইনি। বেশ কিছুক্ষণ পানির নিচে ছিল। তাই আগেই মারা গেছে।

পরবর্তী সময়ে অর্ণবকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখন বেঁচে নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম