ঢাকা ১৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

নিশিসহ ছাত্রলীগের তিন নেতা ৫ দিনের রিমান্ডে

#

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  12:51 PM

news image

সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা রাজধানীর কলাবাগান থানার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিসহ ৩ নেতার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে পাঠানো ছাত্রলীগের অপর দুই নেতা হলেন, কাউসার ও রমজান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।  এর আগে, আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম