ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নবীনগরে সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠা উৎসব অনুষ্ঠিত

#

২১ ফেব্রুয়ারি, ২০২৫,  4:27 AM

news image

নবীনগর প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক মামুনুল হাসান প্রমুখ। মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে পিঠা উৎসবে ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণির ১০টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর  মধ্যে পাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, তালেক পিঠা, নারিকেল পিঠা, পাক্কন পিঠা, রেশমী পিঠা, ঝিলমিল পিঠা, ডিম সুন্দরী পিঠা, হৃদয় হরণ পিঠা অন্যতম। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্য হচ্ছে আমাদের বিশাল একটা শক্তি। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণরাই সহযোগিতা করবে। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তারুণের উৎসব পালনের অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা বাহারি রকমের পিঠার স্বাদ নিতে কেনাকাটায় উপচেপড়া ভিড় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম