ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  10:49 PM

news image

বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। এরপর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। তবে তার মধ্যেই এবার জানা গেল ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচেও থাকছেন না তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বলেন, সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেক দিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে। এদিকে আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, সেটি আবারও নিশ্চিত করলেন জালাল। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে জালাল বলেন, ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু, এখন দেখা যাক। আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম