ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপ: ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  3:53 PM

news image

নারী বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল বাজেভাবে। টানা তিন ম্যাচে হার, যার শেষটি দক্ষিণ আফ্রিকার কাছে। তারপর ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে সেই দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারিয়ে ফাইনালে উঠল ইংল্যান্ড। আগামী রোববার ক্রাইস্টচার্চে শিরোপার লড়াইয়ে ছয়বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এনিয়ে পঞ্চমবার ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ, ১৯৮৮ সালের পর প্রথম। ১৯৭৩ সালে এই প্রতিযোগিতার শুরু থেকে টানা চারবার ফাইনালে হয়েছিল দুই দলের লড়াই, যেখানে অস্ট্রেলিয়া ৩-১ এ এগিয়ে।

প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পরের তিনবারই অজিদের কাছে হেরে রানার্সআপ হয়। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। ৭৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল তারা। কিন্তু ওপেনার ড্যানি উইয়াট তাদের স্বস্তি কেড়ে নেন। পঞ্চম উইকেটে সোফিয়া ডাঙ্কলিকে নিয়ে ১১৬ রানের দাপুটে জুটি গড়েন তিনি। ১২৫ বলে ১২ চারে ইনিংস সেরা ১২৯ রান করে বিদায় নেন উইয়াট। পরে ডাঙ্কলির হাফ সেঞ্চুরি ও সোফিয়া এক্লেসটোনের ব্যাটে প্রায় তিনশ করে ইংল্যান্ড। ৬০ রানে আউট হন ডাঙ্কলি। ১১ বলে ৫ চারে ২৪ রান করেন এক্লেসটোন। ৮ উইকেটে ২৯৩ রান করে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শাবনিম ইসমাইল। দুটি করে পান মারিজান্নে ক্যাপ ও মাসাবাতা ক্লাস। লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। চার ওভারের মধ্যে টানা দুটিতে দুই ওপেনারকে ফেরান আনিয়া শ্রুবসোল। তারপর মিডল অর্ডার থেকে টেল এন্ডার পর্যন্ত এক্লেসটোনের ঘূর্ণিতে পর্যদুস্ত প্রোটিয়ারা। ৩৮ ওভারে ১৫৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ইনিংস সেরা ৩০ রান করেন মিগনন ডু প্রিজ। ইংলিশ অফস্পিনার ৮ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৬ উইকেট। দুটি পান শ্রুবসোল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম