ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের দলে নতুন মুখ নন্দিনী শর্মা

#

স্পোর্টস ডেস্ক

০৩ মে, ২০২৬,  5:12 PM

news image

চলতি বছরের জুনে ইংল্যান্ডে মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত। প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা। দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হরমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট ১৫ জন ক্রিকেটার। এই দলটিই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন নন্দিনী। ১৭টি উইকেট পেয়েছিলেন তরুণ মিডিয়াম পেসার। চোটের জন্য অমনজ্যোৎ কৌর ছিটকে যাওয়ায় নন্দিনীকে নেওয়া হয়েছে। কাশ্বী গৌতমও এ বার চোটের জন্য খেলতে পারছেন না। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হয়নি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীরও। চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন যস্তিকা। গত বছরের অগস্টে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন, যার শেষটি ২০২৪-এর এপ্রিলে। যস্তিকাকেও এ বার ফেরানো হল ভারতীয় দলে। সুযোগ পাচ্ছেন রাধা যাদবও।

ভারত স্কোয়াড:

হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি  মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যশস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম