ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদক কারবারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৬,  11:11 AM

news image

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।  শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দরের দক্ষিণ ঘারমোড়া হাজী আসমত উল্লাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে। তার নামে মাদক মামলা রয়েছে। কিছুদিন আগেও তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম