ঢাকা ১০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির ১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: রাজধানীর বিভিন্ন সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জামালপুরে বাস চাপায় শাশুড়ি-বউয়ের মৃত্যু তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: রাজধানীর বিভিন্ন সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৬,  1:28 PM

news image

যুব উন্নয়ন অধিদফতরে নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। বিক্ষোভে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা অংশ নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। 


 


শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১০টা ৪৫ মিনিটের দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে।  


 


এরপর রাজধানীর শাহবাগ মোড়, মানিক মিয়া অ্যাভিনিউ, মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্র এবং আশাপাশের এলাকায় চাকরিপ্রার্থীরা বিক্ষোভ করেন। ওইসব এলাকার পাশাপাশি নীলক্ষেত মোড়েও সড়ক আটকে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।


 


বিক্ষোভকারীরা বলেন, প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। তাদের অভিযোগ, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকে দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।


 


পরীক্ষার্থীরা আরও বলেন, তারা যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করছেন। তারা বলেন, নিয়োগ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।


 


সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (১১তম গ্রেড) ২৪২টি পদের বিপরীতে এবার পরীক্ষার্থী ছিল তিন লাখেরও বেশি। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম