ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, 1:54 PM
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, 1:54 PM
ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে গুরুত্ব দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) পৃথক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান দুই সিটির প্রশাসক।
সকালে বছিলা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন। এ আয়োজনে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
এ সময় ডিএনসিসি প্রশাসক দাবি করেন, গত ৯ বছরের তুলনায় এবার উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম।
অন্যদিকে, মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে শুধু মশক নিধন নয়, পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করতে হবে।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখারও আহ্বান জানান দুই সিটির প্রশাসক।