ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৬,  11:28 AM

news image

হুতি হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকাগামী ও রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি আজ রাত ১০টা পর্যন্ত শিডিউল অনুযায়ী ঢাকা থেকে রিয়াদগামী সব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। রোববার বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।



এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।



এসব ফ্লাইটের টিকিট বুকিং দেয়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি বা অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।



ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।



এ ছাড়া নিকটতম বিমান বিক্রয় অফিস থেকেও সহায়তা নিতে পারবেন তারা। নতুন তথ্য পাওয়া গেলে বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে তা জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম