ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৬,  5:18 PM

news image

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল দল। আগামীকাল রবিবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বড় সুখবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডান ঊরুতে চোট পান বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এরপর থেকে মাঠের বাইরে থাকার পাশাপাশি দলের মূল অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। তবে ইনজুরি কাটিয়ে নরওয়ের ম্যাচের আগে সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিয়েছেন রাফিনিয়া। নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে দলের বাকি সতীর্থদের সঙ্গে তাকে পূর্ণোদ্যমে অনুশীলন করতে দেখা গেছে। শুক্রবার (৩ জুলাই) দীর্ঘ বিরতির পর আবারও বল পায়ে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরান এই ফরোয়ার্ড। তবে নরওয়ে ম্যাচে রাফিনিয়া শুরু থেকেই মাঠে নামবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের একটি এএফপিকে জানিয়েছে, ম্যাচের দিন পর্যন্ত রাফিনিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। তবে দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে পারেন তিনি। ইতিহাস বলছে, বিশ্বমঞ্চে নরওয়ে বরাবরই ব্রাজিলের জন্য এক কঠিন প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসের এই পরাশক্তি এখনও পর্যন্ত নরওয়েকে কখনও হারাতে পারেনি। তাই শেষ ষোলোর এই নকআউট ম্যাচে রাফিনিয়ার দলে ফেরা ব্রাজিলের আক্রমণভাগকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, তা বলার অপেক্ষা রাখে না

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম