ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিলারি

#

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০২৩,  8:12 PM

news image

শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতসহ বন্যার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ হয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় হিলারি। প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে বন্যার সৃষ্টি হতে পারে। রোববার অথবা সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় হিলারির প্রভাবে সেখানে বৃষ্টিপাত শুরু হতে পারে। শক্তিশালী এই হ্যারিকেনটি শুক্রবার মেক্সিকোর কাবো সান লুকাসের ৩২৫ মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল। গত ৮৪ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথম বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের দেখা মিলতে পারে। এই ঝড়টি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যবর্তী সময়ে ব্যাপক শক্তি অর্জন করে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেয়। আবহাওয়াবিদরা সতর্ক বার্তায় বলেছেন, ঘূর্ণিঝড় হিলারির প্রভাবে সেখানে বন্যা, ভূমিধ্বস এবং বিভিন্ন জায়গায় টর্নেডো দেখা যেতে পারে। ঝড়টি মূলত আঘাত হানবে মেক্সিকোতে। এর পর এটি ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে চলে যাবে। আবহাওয়াবিদরা আরও বলেন, যদি এটি ঝড় হিসেবে ক্যালিফোর্নিয়াতেও আঘাত হানে, তা হলে গত ৮৪ বছরের মধ্যে প্রথম কোনো সামুদ্রিক ঝড় সেখানে আঘাত হানবে। ১৯৩৯ সালের পর সেখানে আর কোনো ঝড় দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার বিস্তৃত এলাকাজুড়ে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, এ ঝড়ের প্রভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের প্রাণহানিও ঘটতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম