ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  6:50 PM

news image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকেই এই ছুটি কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির পর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হবে। ২২ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম