থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, 11:21 AM
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, 11:21 AM
থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১৬ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সোমবার ভোররাতে আগুন লাগার ঘটনাটি ঘটে।
রয়টার্স জানায়, যানবাহন ভাড়া দেয় এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠান থাকা এক ভবনে প্রথমে আগুন লাগে। তারপর আগুন আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক আর একজন মিয়ানমারের।
আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। ফুকেট দ্বীপের পশ্চিম উপকূলের পাটং সৈকতের কাছে একটি শহর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।