ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ বেসরকারি খাতে ঋণ বিতরণে স্থবিরতা ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই হামে একদিনে আটজন থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ নারী আইপিএলের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই হামে একদিনে আটজন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৬,  11:23 AM

news image

ডেঙ্গুজ্বরে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ ছাড়া হাম উপসর্গে আরও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তথ্য মতে, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের।


প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) সারা দেশে নতুন করে ১ হাজার ৯৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আটজন।


বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ২৪৯ জন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক (৪৯ দশমিক ৯ শতাংশ)। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৮৬ জন। চট্টগ্রাম বিভাগে ৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজনের  মৃত্যু হয়েছে। এদিকে, সারা দেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে।


একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ২৯২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন। হাম উপসর্গে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছয়জন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম