ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ নারী আইপিএলের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র শি-ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠক ১৯ নভেম্বর, নিশ্চিত করলো চীন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

শি-ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠক ১৯ নভেম্বর, নিশ্চিত করলো চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬,  11:00 AM

news image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন বলে নিশ্চিত করেছে বেইজিং। 


সোমবার (১৬ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ছোট এক বিবৃতিতে বলেছে, আগামী ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে বৈঠকটি হবে।


চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “১৯ নভেম্বর, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি বৈঠক আয়োজন করবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।”


গত সপ্তাহেই এই সম্ভাব্য বৈঠকের বিষয়টি শোনা গিয়েছিল। যা আজ নিশ্চিত করা হয়েছে। 


১৩ নভেম্বর এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি এই প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। সপ্তাহের শুরুর দিকে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, “আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।”


ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে, তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।


মার্কিন বার্তাসংস্থা এপি এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।


সূত্র: দ্য হিন্দু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম