ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২৬,  11:14 AM

news image

দুইটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে নেই তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউড। স্কোয়াডে তরুণদের প্রাধান্য দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলে আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, টিম ডেভিড, মারনাস লাবুশেন, ক্যামরন গ্রিন। দলে অলরাউন্ডার হিসেবে আছেন কুপার কনোলি, ক্যামরন গ্রিন, অ্যারন হার্ডিরা। ব্যাটিংয়ে রয়েছেন ট্রাভিস হেড, ম্যাট রেনশ, জশ ফিলিপে, জশ ইংলিশরা। বোলিংয়ে রয়েছেন নাথান এলিস, স্পেনসার জনসন, রাইলি মেরেডিথ, জেভিয়ার বার্টলেটের মতো পেসাররা।

স্পিনে রয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান। গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্হিতিতে প্রথমবার ডাক পেয়েছেন জোয়েল ডেভিস। ম্যাক্সওয়েল ছাড়াও স্টিভ স্মিথ, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিসরা জায়গা পাননি স্কোয়াডে। তারা সবাই মেজর লিগ ক্রিকেটে খেলবেন। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট। টি-টোয়েন্টি বা ওয়ানডে কোন সিরিজের স্কোয়াডে নেই ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ফেরা এই পেসত্রয়ীকে লাল বলের ব্যস্ত সূচির ওয়ার্কলোড বিবেচনা রাখা হয়নি দলে। আইপিএল শেষ করে দলের সাথে যোগ দেবেন ট্রাভিস হেড, কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট। আগামী ১৭,১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ৯, ১১ ও ১৪ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। 

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : 

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম